২০১২ সালে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা একটি মামলায় আজ রোববার পুলিশ ঢাকার মহানগর হাকিম ইউনুস আলী খানের আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়া অভিযোগে করা এ মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। অপর দুজন হলেন বিএনপির কর্মী মো. নাসিম ও মোজাম্মেল হোসেন। মির্জা ফখরুল চিকিৎসা করাতে বর্তমানে সিঙ্গাপুরে রয়েছেন।