গল্প ও চলচ্চিত্র তৈরির মঞ্চ

তরুণদের সক্ষমতাকে প্রকাশ করার একটি মঞ্চ দরকার। সেটি তৈরির উদ্দেশ্যে বাংলাদেশে ক্যাম্পাসভিত্তিক গল্প বলা ও সেই গল্পের ভিত্তিতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তৈরির প্রতিযোগিতা শুরু হয়েছে।

গতকাল রাজধানীর একটি হোটেলে প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিন মাসব্যাপী এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গল্প তৈরি করবে এবং ওই সব গল্পের পাণ্ডুলিপি দিয়ে পরবর্তী সময়ে তৈরি হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রাথমিকভাবে এই প্রতিযোগিতায় ১০টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করবে। নির্বাচিত ১০টি চলচ্চিত্র দর্শকদের জন্য প্রচার করা হবে। প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকবেন জনপ্রিয় লেখক আনিসুল হক, অনুষ্ঠান সঞ্চালনা করবেন আসিফ এন্তাজ রবি, ছবি তৈরিতে কারিগরি সহায়তা প্রদান করবেন নির্দেশক সরাফ আহমেদ জীবন।
এই প্রতিযোগিতার আয়োজন করেছে পারফেট্টি ভ্যানমেইল বাংলাদেশ প্রা. লি. উৎপাদিত ব্র্যান্ড স্টপ নট। প্রতিযোগিতার মিডিয়া পার্টনার চ্যানেল আই ও এবিসি রেডিও।