সেন্ট লুসিয়া টেস্টে দ্বিতীয় দিনে ব্যাটিং বিপর্যয় পড়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের ৩৮০ রানের জবাবে ব্রাট করতে নেমে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১০৪ রান।
বাংলাদেশের পক্ষে ৪৮ রান করে তামিম ইকবাল একমাত্র দুই রানের সংখ্যায় দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন। মুমিনুল হক (৩), মুশফিকুর রহিম (৪), শামসুর রহমান (১), আনামুল হক (৩), নাসির (১) ও তাইজুল (৬) রান করেই বিদায় নেন। দলীয় রানের খাতায় ৮৯ রানের মাথায় পতন ঘটে সাত উইকেটের। দিনশেষে অপরাজিত আছেন মাহমুদুল্লাহ (১৩) এবং শফিউল (৬)।
IMG0
এখন ফলো অন এড়াতে বাংলাদেশকে করতে হবে আরো ৭৭ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩৩ রান দিয়ে ৫ উইকেট নেন কেমার রোচ।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ২৪৬ রান তুললেও দ্বিতীয় দিন প্রথম ইনিংসে ৩৮০ রানেই অল আউট হন স্বাগতিকরা।