মমতার পদত্যাগ দাবি করেছে কংগ্রেস

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করা হয়েছে। সারদা কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস তার পদত্যাগের কথা বলেছে।  নিন্দা জানানোর জন্য রবিবার কলকাতায় আয়োজিত কংগ্রেসের এক সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সিবিআই’র তদন্তে যেসব তথ্য উদঘাটিত হয়েছে তার জন্য ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে সম্মেলনে।
পশ্চিমবঙ্গের লাখ লাখ আমানতকারীর কোটি কোটি রুপি আত্মসাতের অভিযোগে সারদা গ্রুপের বিরুদ্ধে তদন্ত করছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই)।