বেনাপোলে শিশুসহ আটক ১৩

 
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে শিশুসহ ১৩ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার ভোরে তাদের আটক করা হয়।
২৩ বিজিবি কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রহিম জানান, পুটখালী সীমান্তের বালুর মাঠ এলাাকায় অভিযান চালিয়ে দুই শিশুসহ ১৩ জন বাংলাদেশি নারী-পুরুষকে আটক করতে সক্ষম হয়। তারা সবাই দালালের মাধ্যমে ভারতে যাচ্ছিল।
তিনি আরো জানান, আটককৃতদের মধ্যে ছয়জন পুরুষ, পাঁচজন নারী ও দুইটি শিশু রয়েছে। আটককৃতদের বাড়ি নড়াইল, বরিশাল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।