বিয়ের ট্যাবু ভাঙলেন পোপ

 
বিয়ের ট্যাবু ভেঙে একজন অবিবাহিত মা, যেসব মানুষ আগে বিয়ে করেছিল এবং লিভ টু গেদার করা জুটিদের বিয়ে পড়ালেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিক্যানে তিনি এই বিয়ে পড়ান। খবর: এএফপির।
বিভিন্ন সামাজিক ব্যাকগ্রাউন্ডের ৪০ জনকে তিনি বিয়ে পড়ান যারা আধুনিক দম্পতির বাস্তবধর্মী নমুনা হিসেবে বিবেচিত হবেন।
অনুষ্ঠানে উপস্থিত তরুণ ও বয়স্ক দম্পতি ও তাদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বলেন, বিয়ে কোনো সহজ পথ নয়। কখনো কখনো এই যাত্রা বাদানুবাদপূর্ণ হয়। কিন্তু এটাই জীবন।
তিনি বলেন, দম্পতিরা বিবাদে জড়াবে এটা স্বাভাবিক বিষয়। এটা সবসময়ই হয়। তবে শান্তি না এনে দিনটি শেষ করবেন না, এমনটি একটি ইঙ্গিতই যথেষ্ট।
অনুষ্ঠানে অবিবাহিত মা গ্যাব্রিয়েলা ও তার সঙ্গী গুইডোকে বিয়ে করিয়েছেন পোপ। তাদের বিয়ে একটি যাজকীয় ট্রাইব্যুনাল নাকোচ করে দিয়েছিল।
পোপ খুব কমই বিয়ে পড়ান। ২০০০ সালে একজন পোপ একটি বিয়ে পড়ান। এর আগে ১৯৯৪ সালে বিয়ে পড়ানো হয়।
ক্যাথলিক চার্চে বিয়ে, ডিভোর্স ও ধারণা সম্পর্কে সম্মেলন হওয়ার তিন সপ্তাহ আগে এই বিয়ে পড়ানো হল।
বিয়ের বিষয়ে ফ্রান্সিসকে তার পূর্বসূরীদের চেয়ে বেশি উন্মুক্ত মনে হচ্ছে। সামজিক সমস্যা নিয়ে বাস্তবানুগ আচরণ, ভাঙা বিয়ে ও পরিত্যক্ত নারীদের বিষয়টি উত্থাপন করেছেন তিনি।