রংপুরের মিঠাপুকুরে স্ত্রীকে পিটিয়ে হত্যার করেছে এক ইমাম। সোমবার তার লাশ উদ্ধার করা হয়।
এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, উপজেলার মিঠাপুকুর থানা চত্বরের মসজিদের ইমাম রাজা মিয়া স্ত্রী মোরশেদাকে (৪০) কয়েকদিন থেকে শারীরিক নির্যাতন করে আসছিলেন। রবিবার রাতে মোরশেদাকে পিটিয়ে হত্যা করে রাজা মিয়া।
নিহতের সন্তানরা জানিয়েছেন, মধ্যরাতে বাবা ডাক্তার আনার কথা বলে কেটে পড়েন।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আলম জানান, রাজা মিয়াকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে। তবে হত্যার করাণ সম্পর্কে স্পষ্ট জানা যায়নি।