নারায়ণগঞ্জে স্ত্রী-সন্তানকে হত্যা

 
নারায়ণগগঞ্জ বন্দর উপজেলায় নয় মাসের শিশু সন্তান আফজাল ও স্ত্রী আফছানাকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করেছে স্বামী ইয়াজল। সোমবার দুুপুরে উপজেলার লক্ষ্যারচর এলাকায় শাহজাহানের ভাড়া বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকে ইয়াজল পলাতক রয়েছেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নজরুল ইসলাম এলাকাবাসীর বরাত দিয়ে  জানান, দুপুর পযর্ন্ত  ইয়াজলের পরিবারের কোন সাড়া শব্দ না পেয়ে এবং ঘরে দরজা জানালা বন্ধ থাকায় প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙ্গে  বিছানায় মা ও ছেলে মৃতদেহ পড়ে থাকতে দেখে। পরে তাদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয় ।