সরকারি জমি দখলেন অভিযোগে ওয়ার্ড মেম্বার গ্রেফতার

 
নারায়ণগঞ্জে সরকারি জমি দখল করার অভিযোগে গোগনগর ইউয়িন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য কাজলকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরে সৈয়দপুর এলাকার নিজ বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক শাহানুর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, সৈয়দ এলাকায় অগ্রণী ব্যাংকের জমি সন্ত্রাসী বাহিনী দিয়ে কাজল মেম্বারসহ আরো কয়েকজন মিলে জোর পূর্বক দখল করে নেয় । এ ব্যাপারে রংপুর শাখার  অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক সৈয়দ আহম্মেদ বাদী হয়ে কাজলসহ আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ।