মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানা হাজতের দেয়াল ভেঙ্গে সুরঙ্গ করে এক আসমির পালনোর চেষ্টা ব্যর্থ হয়েছে। সোমবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
থানার ওসি আব্দুল মালেক জানান, সোমবার সন্ধ্যায় হত্যা মামলার আসামি আলী আকবর (২০) হাজতের দেয়াল ভেঙ্গে সুরঙ্গ করে পালানোর চেষ্টাকালে পুলিশ দেখে ফেলে। আসামি ভেতরে বসে একটি ইটের সাহায্যে হাজত খানর প্রসাব করার পেন (কমেট) বরাবর দেয়াল ভেঙ্গে বড় ধরণের গর্তের (সুরঙ্গ) সৃষ্টি করে। এ সময় থানা পাহারারত কনস্টেবল আঁঁচ করতে পেরে তাকে ধরে ফেলে। পরে তাকে অন্য হাজতে সরিয়ে নিয়ে বাড়তি সর্তকতায় রাখা হয়েছে।