শূন্য পদে ২ তথ্য কমিশনার নিয়োগ

 
 


আড়াই মাস পর শূন্য পদে তথ্য কমিশনে দুইজন কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। নিযোগ পাওয়া নতুন কমিশনাররা হলেন- নেপাল চন্দ্র সরকার ও অধ্যাপক খুরশিদা বেগম সাঈদ। সোমবার সরকারের এক তথ্যবিবরণীতে বলা হয়, তথ্য অধিকার আইন-২০০৯ এর ধারা ১৫(১) অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ নেপাল চন্দ্র ও খুরশিদা বেগমকে তথ্য কমিশনার নিয়োগ দিয়েছেন।
এ বছরের ৩০ জুন তথ্য কমিশনার অধ্যাপক সাদেকা হালিম ও এম এ তাহেরের মেয়াদ শেষে বিদায় নিলে দুটি পদ খালি হয়।
এদের মধ্যে নেপাল চন্দ্র তথ্য কমিশনের সচিব ছিলেন। অধ্যাপক খুরশিদা বেগম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক।
তথ্য অধিকার আইন-২০০৯ অনুযায়ী তিন সদস্যের তথ্য কমিশনে একজন প্রধান তথ্য কমিশনার ও দুজন কমিশনার থাকেন।

বর্তমানে প্রধান তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ ফারুক।