শেষ হলো ৩৯তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।স্থানীয় সময় রবিবার এই চলচ্চিত্র উৎসব শেষ হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এ চলচ্চিত্র উৎসবে এবার ৯৭টি দেশের ২৮৫টি পূর্ণ দৈর্ঘ এবং ১০৮টি স্বল্প দৈর্ঘ ছবি প্রদর্শিত হয়। গত ৪ঠা সেপ্টেম্বর টরন্টোর ডাউন টাউনে প্রিন্সেস অব ওয়েলস থিয়েটার হলে হাজার হাজার দর্শক-শ্রোতার সামনে উৎসবের প্রধান নির্বাহী পিয়ার্স হ্যান্ডলিন উদ্বোধন করেন। ডেভিড ডবকিনের ‘জাজ’ ছবির দিয়ে টিআইএফএফ’র প্রদর্শনী শুরু হয়।
এবার উৎসবে সেরা ছবির সন্মান অর্জন করে যৌথ ভাবে The Imitation Game এবং WWII drama। আর প্রথম রানার আপ “Leaing To Drive” এবং দ্বিতীয় রানার আপ হয় “St. Vincent” ছবি।