জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম সেমিস্টারের বিজ্ঞান অনুষদ (এ ইউনিট) ও কলা অনুষদের (ই ইউনিট) ভর্তি পরীক্ষার ফল সোমবার বিকালে প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ’ ইউনিটে ৭৯০টি (বিজ্ঞানে ৭৪৫টি, অন্যান্যে ৪৫টি) আসনের বিপরীতে ৬১ হাজার ৪৫৯ জন আবেদনকারীর মধ্যে ভর্তি পরীক্ষায় ১৬ হাজার ৯০০ জন (বিজ্ঞানে ১৬ হাজার ৪৫৬, অন্যান্যে ৪৪৪ জন) উত্তীর্ণ হন। ‘ই’ ইউনিটে ১০০টি আসনের বিপরীতে দুই হাজার ৫০২ জন আবেদনকারীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৮৭ জন। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েবসাইটে (www.jnu.ac.bd) পাওয়া যাবে।