পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দেবনগর ইউনিয়নের জয়গুনজোত গ্রামে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার এ ঘটনা ঘটে। মৃতেরা হলো ওই গ্রামের আবদুর রহিমের ছেলে মাহাবুবুর রহমান (১৫) ও হৃদয় (৭)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রোববার সন্ধ্যায় ওই দুজন করতোয়া নদীতে মাছ ধরতে যায়। তখন বজ্রপাতে তারা দুজন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।