পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সোমবার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ডেলিপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ রিজভা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের জনার কেঁওচিয়া মাইজপাড়া গ্রামের সৌদি আরবপ্রবাসী মোহাম্মদ সেলিমের ছেলে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন বলেন, রিজভা বাড়ির উঠানে খেলা করছিল। সবার অজান্তে পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। তার লাশ ভেসে ওঠার পর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।