ইরাকে থাকা সৈন্যদের সহায়তায় সেখানে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। রবিবার ও সোমবার মাউন্ট সিজার ও বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। খবর: বিবিসি ও আল-জাজিরার।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড মঙ্গলবার ভোরে জানিয়েছে, আাইএস জঙ্গিদের নির্মূল করতে ইরাকের সরকারি বাহিনীকে সাহায্য করতেই যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো শক্তি ব্যবহার করল।
তারা জানিয়েছে, অন্য একটি অভিযানে মঙ্গলবার মাউন্ট সিনজার কাছে আইএস জঙ্গিদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আইএস জঙ্গিদের দমনে তাদের হামলার পরিধি বাড়ানোর ঘোষণা দেন।
এদিকে, আইএস জঙ্গিদের দমনে ফ্রান্সের রাজধানী প্যারিসে ৩০টি দেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।