আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা করেছে তালেবানরা। হামরায় কমপক্ষে একজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে চালানো এই হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠনটি। খবর: বিবিসি ও আল-জাজিরার।
IMG0
প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে, বোমা হামলাটি মার্কিন দূতাবাসের কাছে একটি বিদেশি সেনা বহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
দেশটির রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যে ও বছরের শেষে বেশির ভাগ ন্যাটোর সৈন্য সরিয়ে উদ্যোগের মধ্যে অপ্রত্যাশিতভাবে এই হামলার ঘটনা ঘটল।
হামলার স্থান থেকে দেশটির সুপ্রিম কোর্টেও কাছে।