ইবোলা: লাইবেরিয়ায় ৩ হাজার সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

 
লাইবেরিয়ায় ইবোলা ভাইরাস মোকাবেলায় তিন হাজার সেনা পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সরকারি সূত্র এই তথ্য জানিয়েছে। খবর: বিবিসির।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লাইবেরিয়ায় নতুন নতুন নতুন চিকিৎসা কেন্দ্র স্থাপনার কাজ তত্ত্বাবধান করবে ও মেডিকেল কর্মীদের প্রশিক্ষণ দেবে। 
প্রতিবেদনে বলা হয়েছে, সেনারা প্রতি সপ্তাহে ৫০০ জনের মতো স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দেবেন, ১৭টি চিকিৎসা কেন্দ্র খুলবেন, ঘরে ঘরে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশাবলী পৌঁছে দেবেন, রোগীকে কিভাবে দেখাশুনা করতে হবে সে বিষয়ে স্থানীয়দের প্রশিক্ষণ দেবেন।
 
IMG0
 
লাইবেরিয়ার প্রেসিডেন্ট এলন জনসন ইবোলার প্রাদুর্ভাব মোকাবেলায় বারাক ওবামার কাছে সরাসরি সাহায্য চেয়েছিলেন।
পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওন, লাইবেরিয়া ও গুয়েনাতে ইবোলা মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রাদুর্ভাবে এখন পর্যন্ত দুই হাজার ৪০০ মানুষ মারা গেছে।