ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় এক নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার তার লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, শনিবার বিকেলে রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের নাসির মিয়ার পুত্র নির্মাণ শ্রমিক নাহিম মিয়া (১৬) তার পাওনা টাকা আনার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। আজ সকালে উলচাপাড়া গ্রামের শেষ প্রান্তে তার লাশ পড়ে থাকতে দেখে গ্রামবাসী। খবর পেয়ে আত্মীয়-স্বজন নিখোঁজ হওয়া নাহিম মিয়ার লাশ বলে শনাক্ত করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করেছে। নিহতের স্বজনরা ধারণা করছে তার মুখম-লে দাহ্য পদার্থ দিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।