একাত্তরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃতুদণ্ড পাওয়া জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় বুধবার ঘোষণা করা হবে। সুপ্রিম কোর্টের নিজস্ব ওয়েবসাইটে দেখা গেছে, আপিল বিভাগের আগামীকালের কার্যতালিকার শীর্ষে রয়েছে। এর আগে ১৬ এপ্রিল তার আপিলের রায় অপেক্ষমাণ রাখা হয়।
IMG0
বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করবেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আব্দুল ওহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
IMG1
মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ২৮ ফেব্রুয়ারি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ফাঁসি দেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ২০টি অভিযোগের মধ্যে ইব্রাহিম কুট্টি ও বিশাবালীকে হত্যা এবং হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে আগুন দেয়ার দুটি অভিযোগে সাঈদীকে এই দণ্ড দেয়া হয়। তবে আরো ছয়টি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হলেও এগুলোতে কোন দণ্ড দেননি ট্রাইব্যুনাল। এই প্রমাণিত অভিযোগগুলোতে দণ্ড দেয়ার আবেদন করে রাষ্ট্রপক্ষ। এ ব্যাপারে ট্রাইব্যুনালের ফাঁসির রায় বাতিল চেয়ে গত বছরের ২৮ মার্চ আপিল করেন সাঈদী। গত ২৪ সেপ্টেম্বর এ আপিলের ওপর শুনানি শুরু হয়।