সাঈদীর আপিলের রায় ঘিরে নিরাপত্তা জোরদার



জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘিরে সারাদেশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। নিরাপত্তার পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতাও।
আগামীকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সাঈদীর আপিলের রায় ঘোষণা করবে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, দিনের কার্যতালিকায় ১ নম্বরে রয়েছে এই রায়ের বিষয়টি।
এ বিষয়ে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেছেন, রায়কে কেন্দ্র করে দেশের কোথাও যেন নাশকতামূলক কর্মকাণ্ড না ঘটে সে ব্যাপারে র‌্যাবকে সর্তক থাকতে বলা হয়েছে। আমরা প্রস্তুত আছি, সব ধরনের বিশৃঙ্খলারোধে, যে কোন পরিস্থিতি মোকাবেলায়।