চন্দরপলের শতকে ভর করে বাংলাদেশকে ৪৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার বসেজু স্টেডিয়ামে ৪ উইকেটে ২০৮ রান নিয়ে খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। চতুর্থ দিন কোনো উইকেট না হারিয়ে আর ৬১ রান যোগ করে ২৬৯ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দলটি।
প্রথম ইনিংসে ৩৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ১৬১ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।