সাঈদীর রায়: ২৩টি ককটেল উদ্ধার

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাঈদীর রায়কে কেন্দ্র করে নাশকতার সৃষ্টির জন্য রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে র‌্যাব।
 
আজ সকাল নয়টায় চাপাইনবাবগঞ্জের সদর থানায় লাহারপুর এলাকার একটি প্রধান সড়কের পাশ থেকে র‌্যাব-৫ পরিত্যক্ত অবস্থায় ককটেলগুলো উদ্ধার করে।
 
র‌্যাব-৫ এর এএসপি খালেদা বেগম জানান, ককটেলগুলো নাশকতা সৃষ্টির জন্য সেখানে রাখা হয়েছে।