ওয়েস্ট-ইন্ডিজ সফরে হুয়াইট ওয়াশ হয়েছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে তামিম ইকবাল ও মুমিনুল হকের শতরানের জুটি পঞ্চম দিনে মাঠে বল গড়ানোর আশা দেখালেও দিনের শেষে তা হয়ে ওঠেনি। ফলে চার দিনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ২৯৬ রানে গুটিয়ে গেল বাংলাদেশ।
এর আগে একদিনের আন্তর্জাতিক ম্যাচের তিনটিতেই হেরেছে সফরকারীরা। আর পর পর দুটি টেস্ট ম্যাচে হেরে গিয়ে বাংলাদেশ হুয়াইট ওয়াশ হয়ে হারের বৃত্ত থেকেই বেরোতে পারলো না।
এরও আগে মঙ্গলবার শিবনারায়ন চন্দরপলের শতকে ভর করে বাংলাদেশকে ৪৮৯ রানের বিশাল লক্ষ্য দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।