বিনিয়োগবান্ধব পরিবেশের সুবিধা নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

 
বিদেশি বিনিয়োগকারীদেরকে তাদের ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশের উন্মুক্ত বাজার অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ জনশক্তি ও কৌশলগত ভাল অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিনিয়োগ বোর্ড আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম-২০১৪ উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। 
শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এফডিআই আকর্ষণকে আরো বিনিয়োগবান্ধব ও সহজতর করতে বদ্ধপরিকর।
বাংলাদেশকে একটি গতিশীল ও বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অংশ নেয়ায় বিনিয়োগকারীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, আমরা বিনিয়োগ আকর্ষণে কি কি সুবিধা দিচ্ছি তা আপনারা প্রত্যক্ষভাবে যাচাই করুন।