উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমের শুরুতেই হোঁচট খেল গতবারের রানার্সআপ আতলেতিকো মাদ্রিদ। শেষ পর্যন্ত লড়াই করেও অলিম্পিয়াকোসের কাছে ৩-২ গোলে হারে দলটি।
ম্যাচ শুরুর ১৩ মিনিটের মাথায় আতলেতিকোর জালে বল জড়ান ফরাসি ডিফেন্ডার আর্থার মাসুয়াকু। নেদারল্যান্ডসের মিডফিল্ডার ইব্রাহিম আফেলেয়ের কর্নার থেকে বল পেয়ে বাম পায়ের শটে গোলটি করেন মাসুয়াকু। ৩১তম মিনিটে আফেলেইর গোলে ব্যবধান দ্বিগুণ করেন তারা।
এর সাত মিনিট পর ব্যবধান কমায় আতলেতিকো। আর্জেন্টিনার ডিফেন্ডার ক্রিস্তিয়ান আনসালদির ক্রসে হেড করে গোলটি করেন ক্রোয়েশিয়ার স্ট্রাইকার মারিও মানজুকিচ।
৭৩তম মিনিটে ব্যবধান ৩-১ করে জয়টা প্রায় নিশ্চিত করে ফেলে গ্রিসের দলটি। দলের পক্ষে তৃতীয় গোলটি করেন গ্রিক স্ট্রাইকার কোনস্তানতিনোস। তবে ম্যাচের শেষের দিকে আন্তের গ্রিজমান আতলেতিকোর পক্ষে দ্বিতীয় গোলটি করে গোল ব্যবধান কমান।সূত্র: ওয়েবসাইট।