কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। আজ বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া এলাকায় এ হতাহের ঘটনা ঘটে।
 
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুর দুইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া রাস্তার মাথা এলাকায়  একটি সিএনজিকে পিছন দিক থেকে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয়। এতে সিএনজির চালক সদর দক্ষিণ উপজেলার বিষ্ণুপুর গ্রামের জসিম উদ্দিনের পুত্র সাইফুল ইসলাম (২৫) ও সিএনজি যাত্রী একই উপজেলার ভাটপাড়া গ্রামের নূর আহাম্মদের মেয়ে মনোয়ারা বেগম (২২) ঘটনাস্থলে নিহত হন। আহত তিন সিএনজি যাত্রীকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।