আর্সেনালকে হারিয়ে ডর্টমুন্ডের জয়

 
আর্সেনালকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু করেছে বরুশিয়া ডর্টমুন্ড। সিগনাল ইদুনা পার্কে ২-০ গোলে  জয় পায় দলটি।
ম্যাচের ৪৫ মিনিটে স্বাগতিক বরুশিয়াকে এগিয়ে দেয় চিরো ইমোবিলের গোল। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। ৪৮ মিনিটে দলের পক্ষে গোলটি  করেন পিয়েরে অবামেয়াং। গ্রসকরেউতের এগিয়ে দেয়া বলে ফাঁকা পোস্টে জালে বল জড়ান তিনি। এরপর কোনো গোল না পেলেও প্রতিপক্ষকে কোনো গোল না দিয়েই মাঠ ছাড়েন তারা।সূত্র: ওয়েবসাইট।