বরিশালের গৌরনদীতে অজ্ঞাত রোগে আরো ১৫ ছাত্রী অসু্স্থ হয়ে পড়েরছ। বুধবার উপজেলার মাহিলাড়া মাধ্যমিক বিদ্যালয়, পিঙ্গলাকাঠি মাধ্যমিক বিদ্যালয়, গোবর্ধন সরকারি প্রাথমিক বিদ্যালয়, টরকী বন্দর বালিকা মাধ্যমিক বিদ্যালয়, বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয়, কাশেমাবাদ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, পালরদী মডেল হাইস্কুল এন্ড কলেজ, গেরাকুল আক্তারুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় ও হোসনাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর মধ্যে এই রোগ দেখা দেয়। এদের মধ্যে ১১ ছাত্রীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পকিল্পনা কর্মকর্তা ডা. মোসলেম উদ্দিন খান বলেন, অজ্ঞাত রোগে অসুস্থ হয়ে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়া বিভিন্ন স্কুলের ছাত্রীদের রক্তের নমুনা ও তথ্য সংগ্রহ করেছে ঢাকার মেডিকেল টিম। পাশাপাশি রোগের লক্ষন ও উপসগ ও লিপিবদ্ধ করা হয়েছে। ঢাকার আইইডিসিআর এবং আইসিডিডিআরডি এর ৭ সদস্যর টিম সোমবার দিনভর গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বিভিন্ন স্কুলে গিয়ে সুস্থ ছাত্র-ছাত্রীদের কাছ থেকেও রোগের কারণ জানতে তথ্য সংগ্রহ করেছে।
টিমের প্রধান বাংলাদেশ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনষ্টিটিউট (আইইডিসিআর) এর উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. দিলরুবা সুলতানা যুগান্তরকে জানান, তারা ভর্তিকৃত অসুস্থ ১২ জন ছাত্রীর রক্তের নমুনা ও অসুস্থ ১৬ জন ছাত্রীর তথ্য সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, অজ্ঞাত রোগে গত এক সপ্তাহে গৌরনদী উপজেলার বিভিন্ন স্কুলের দেড় শতাধিক ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল।