পল্লবীতে সন্ত্রাসীদের গুলিতে ব্যবসায়ি আহত

 
রাজধানীর পল্লবীতে বুধবার সন্ত্রাসীদের গুলিতে শহিদুল ইসলাম (৫০) নামে এক মানি এক্সচেঞ্জ ব্যবসায়ি আহত হয়েছেন। তাকে আংশকাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে।
আহত ব্যবসায়ির স্বজনরা জানান, দুপুর  ২টার দিকে শহিদুল ইসলাম তার পল্লবী কালসি রোডের সাংবাদিক কলোনীর বাসা বের হয়ে মিরপুর-১১ দিকে যাচ্ছিলেন। এ সময় সন্ত্রাসীরা তাকে খুব কাছ থেকে গুলি করে। গুলি তার মাথার এক পাশে বিদ্ধ হয়। প্রথমে তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় এক হাসপাতালে। অবস্থার অবনিত ঘটলে তাকে স্থানান্তর করা হয় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। তকে কোন টাকায় খোয়া গেছে কীনা তা জানাতে পারেননি।
পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ জিয়াউজ্জামান বলেন, খবর শুনে তিনি ঘটনাস্থল পরির্দশন করেছেন।  ঘটনা সম্পর্কে কেউ কিছু জানাতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িত তাদের গ্রেফতারে চেষ্টা চলছে।