একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের পর সিলেট নগরীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির। মিছিল কালে তারা ৫-৬টি সিএনজি অটোরিক্সা ভাংচুর করে। হাউজিং এস্টেট এলাকায় পুলিশ বহনকারী একটি সিএনজি অটোক্সািয় জামায়াত-শিবির কর্মীরা ঢিল ছুঁড়লে এ সময় পুলিশ ৮ রাউন্ড ফাঁকা গুলি ও এক রাউন্ড কাঁদানে গ্যাস ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। কতোয়ালী পুলিশ তিনজনকে আটক করেছে।
বুধবার সকাল সাড়ে এগারটায় সিলেট নগরীর আম্বরখানা দর্শন দেউড়ি, মদিনা মার্কেট, মেডিকেল রোড, মদিনা মার্কেট, দক্ষিণ সুরমার চন্ডীপুল, পুরাতন রেল স্টেশন রোড
ও সোবহানীঘাট এলাকায় একযোগে ঝঁটিকা মিছিল বের করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় দর্শনদেউড়ি এলাকায় ৪টি সিএনজি ভাংচুর করা হয়।