ভারতে পৌঁছেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার বিকালে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ শহরে তাকে স্বাগত জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
তিনদিনের সফরে বাণিজ্য ও বিনিয়োগ আলোচনাই প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় ও আঞ্চলিক বিষয়গুলো নিয়েও দুইনেতা আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।