মিরপুরে ভাংচুরকালে দুই শিবিরকর্মী গ্রেফতার

রাজধানীর মিরপুর থেকে ভাংচুরকালে ইসলামী ছাত্র শিবিরের দুই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। যুদ্ধাপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার হরতালের প্রথম দিন চলেছে বৃহস্পতিবার।
আজ সকালে মিরপুরের শিয়ালবাড়ী মোড় থেকে তাদের গ্রেফতার করা হয় বলে মিরপুর থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান।
তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে কয়েকজন শিবিরকর্মী জড়ো হয়ে গাড়ি ভাংচুর করার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় অন্যরা পালিয়ে গেলেও দুই শিবিরকর্মীকে গ্রেফতার করা হয়।
এদিকে হরতালের প্রথম দিন সকালে রাজধানীর অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হরতালের সমর্থনে কোনো মিছিলও হয়নি।