জামায়াতের ডাকা ২৪ ঘণ্টার হরতালে গাজীপুরে গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। বৃহস্পতিবার সকালে জয়দেবপুর শহরে এই ঘটনা ঘটে।
জানা গেছে, সকালে জয়দেবপুর শহরের রেল ক্রসিং এলাকায় একটি মিছিল বের করে হরতাল সমর্থকরা। এসময় তারা রাজবাড়ি সড়কে কয়েকটি যানবাহন ভাঙচুর করে এবং রাস্তায় পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে দেয়। এছাড়া জয়দেবপুর থানা রোডে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটায় হরতালকারীরা।
হরতালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার যানবাহন চলাচল না করলেও আঞ্চলিক যানবাহন, সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল স্বাভাবিক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।