রুয়েটে শিবিরের সেক্রেটারি গ্রেফতার

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আহমেদ ইয়াসিনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা সোয়া এগারোটার দিকে রুয়েট ক্যাম্পাস থেকে ইয়াসিনকে গ্রেফতার করে মতিহার থানা পুলিশ।
পুলিশ জানায়, আজ রুয়েট ক্যাম্পাসে একটি অনুষ্ঠানে হাজির হয়ে তা বন্ধ করে দিতে চান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে ইয়াসিনকে গ্রেফতার করে। এ সময় তার কাঁধে থাকা ব্যাগ থেকে ২০টি পাইপ উদ্ধার করা হয়।