বলিউডের পর এবার হলিউডে জ্যাকুলিন

 
জ্যাকুলিন ফার্নান্দেজের বাড়ি শ্রীলঙ্কায়। কিন্তু বলিউডে এসে মোটামুটি ভাল অবস্থান তৈরি করেছেন তিনি। এবার অভিনয় করতে যাচ্ছেন হলিউডেও। খবর: টাইমস অব ইন্ডিয়ার।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, সাসপেন্স থ্রিলার ধাঁচের মুভি ‘ডেফিনেশন অব ফিয়ার’-এ প্রধান চরিত্রে অভিনয় করবেন জ্যাকুলিন।
ডকুমেন্টারি ফিল্মমেকার জ্যামস সিম্পসন এই মুভিটি নির্মাণ করবেন। সিম্পসন এর আগে অ্যাল প্যাসিনো ও পেনেলোপ ক্রুজের মতো তারকাদের সাথে কাজ করেছেন।
জ্যাকুলিন এখন মালয়েশিয়াতে ‘রয়’ মুভির কাজ করছেন। এরপর কানাডায় টানা একমাস তার হলিউড মুভির জন্য কাজ করবেন।