মাইকেল জ্যাকসনকে ঋত্বিকের শ্রদ্ধা

 
টাইগার শ্রফের পর এবার জ্যাকসনের মুদ্রায় দেখা গেল ঋত্বিক রোশনকে। ‘ব্যাং ব্যাং’ মুভির টাইটেল ট্রাকেই এই মুদ্রা ব্যবহার করে পপস্টার রাজাকে সম্মান দেখালেন তিনি।
টাইটেল ট্রাকে জ্যাকসনের পরিচিত মুদ্রা থাকলেও এর সঙ্গে নিজস্ব মুদ্রা যোগ করে হয়েছে বলে জানিয়েছেন বলিউড অভিনেতা।
এক বিবৃতিতে মাইকেলের নাচের মুদ্রা সম্পর্কে ঋত্বিক বলেন, প্রথম যখন নাচের বিটে নিজেকে দুলিয়েছিলাম তখন থেকেই মাইকেল জ্যাকসনকে আদর্শ হিসেবে মানি। ঘণ্টার পর ঘণ্টা প্লে আর পজ করে করে এই সব স্টেপ আমি শিখেছি। তার স্টাইল এবং শক্তি আমি ভালোবাসি। তাই বসকো  (কোরিওগ্রাফার) এবং সিড (সিদ্ধার্থ আনান্দ) যখন প্রথম বললো, ‘মাইকেল জ্যাকসন’, তখন ভেবেছি আমি পুরো তার মতো করতে পারবো সেটা কখনো সম্ভব নয়। তখন এটাকে আমি পুনরায় রূপ দেই এবং আমার স্টাইলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করি।
এর অভিজ্ঞতা ‘মজার’ উল্লেখ করে ঋত্বিক বলেন, তিনি (মাইকেল জ্যাকসন) আমাকে যে অনুপ্রেরণা দিয়েছেন তার প্রতি এই শ্রদ্ধা।
গানটির ভিডিও মধ্যে ক্যাটরিনা কাইফও ছিলেন। এ সম্পর্কে ঋত্বিক বলেছেন, জম্পেশ নাচ আর পার্টিতে ভরপুর গানটি। গানটিতে গ্ল্যামার আছে। ক্যাটরিনা ও আমি হৃদয় থেকে এই নাচটি নেচেছি।
ফক্স স্টার ফিল্মের প্রযোজনায় ‘ব্যাং ব্যাং’ মুভিটি সিনেমাটি অক্টোবরের ২ তারিখ মুক্তি পাবে। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনান্দ। সূত্র: ইন্ডিয়া টুডে।