সিলেটে জামায়াতের হরতাল চলাকালে বৃহ¯পতিবার বেলা ১১টার দিকে পুলিশের সাথে
জামায়াত-শিবির কর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষ হয়। এতে আহত হন ১০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ২৫ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে পুলিশ জানিয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার আওতাধীন সিলেট-সুনামগঞ্জ সড়কের বলাউরা এলাকায় বৃহ¯পতিবার ভোর থেকে রাস্তায় গাছ ফেলে ব্যারিকেডের সৃষ্টি করলে সকাল ১০টার দিকে পুলিশ ও বিজিবি সদস্যরা সেখানে যায়। এ সময় জামায়াত-শিবির কর্মীরা তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তারা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পরে জামাত-শিবির কর্মীরা বলাউরা গ্রামে আশ্রয় নেয়। পরে পুলিশ ঐ গ্রামে অভিযান চালিয়ে চারজনকে আটক করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এদিকে, হরতাল চলাকালে নগরীতে সিএনজি অটোরিকশা ও রিকশা চলাচল করতে দেখা যায়। তবে দোকানপাট বন্ধ রয়েছে।