আত্মসমর্পণ করে জামিন পেলেন ফখরুল

 
গাড়ি ভাঙচুর ও পুলিশের কর্তব্যকাজে বাধাদানের অভিযোগে রাজধানীর কদমতলী থানায় দায়ের করা একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবীর রাজের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। 
এর আগে গত ১৪ সেপ্টেম্বর একই মামলায় মির্জা ফখরুলসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে বুধবার দুপুরে দেশে ফেরেন মির্জা ফখরুল।
২০১২ সালের ডিসেম্বরে রাজধানীর পোস্তাগোলায় টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ, গাড়ি ভাঙচুর ও পুলিশের কতর্ব্যকাজের বাধা দেয়া অভিযোগে মামলাটি দায়ের করা হয়।