তাইওয়ানে খাদ্যে ভেজাল রোধে আরও কঠোর শাস্তির বিধান প্রণয়নের ঘোষণা দিয়েছে সরকার। প্রস্তাবিত আইন অনুযায়ী, খাবারে নিষিদ্ধ বা ভেজাল উপকরণ মেশালে সাত বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। ভেজাল খাবার খেয়ে কারও মৃত্যু হলে দায়ী ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ও বিপুল অঙ্কের অর্থ জরিমানা হবে। তাইওয়ানের একটি প্রতিষ্ঠান পুনর্ব্যবহৃত তেল বিক্রি করেছে বলে অভিযোগ ওঠার পর সরকার এ পদক্ষেপ নিল। প্রধানমন্ত্রী জিয়াং ই-হুয়াহ গত বুধবার বলেন, খাবারে ভেজাল দেওয়ার জন্য জরিমানা ১০ গুণ বাড়িয়ে ৬৬ লাখ মার্কিন ডলার করা হবে। আর ভেজালকারীদের ধরিয়ে দিলে ২০ লাখ তাইওয়ান ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হবে। তবে এসব বিধান কার্যকর করতে পার্লামেন্টের অনুমোদন লাগবে।
বিবিসি