রাজধানীর কদমতুলিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল সার্টিফিকেটসহ সাজ্জাদ আলম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার সকালে কদমতুলির একটি মার্কেটে যুব প্রশিক্ষণ একাডেমি নামে একটি দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এএসপি বদরুল আলম জানান, সাজ্জাদ বিভিন্ন পাবলিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট বানিয়ে চাকরি প্রত্যাশীদের কাছে বিক্রয় করতো।
এছাড়া তার কাছ থেকে বিভিন্ন শিক্ষা বোর্ডের এসএসসি ও এইচএসসি পরীক্ষার জাল সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।