বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে শুক্রবার ভোর রাতে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় ১৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে ১৩ পুরুষ ও ৫ নারী রয়েছেন।
২৩ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডার লে. কর্নেল আব্দুর রহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ওই সীমান্তের বালুর মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব বাংলাদেশি নারী-পুরুষকে আটক করে। এ সময় দালাল চক্র বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আটককৃতরা টাংগাইল, মুন্সিগঞ্জ,নড়াইল ও ফরিদপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তারা দালালের মাধ্যমে কাজের সন্ধানে ভারতে যাচ্ছিলেন। বেনাপোল পোর্ট থানায় তাদের সোপর্দ করা হয়েছে।