শৈলকুপায় ৩ গ্রামে আওয়ামী লীগের দু'গ্রুপে সংর্ঘষ

আধিপত্য বিস্তার নিয়ে  ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আবাইপুর ইউনিয়নের  হাটফাজিলপুর, কুমড়েদহ ও চররূপদা  গ্রামে আওয়ামী লীগ সমর্থক দুই গ্রুপের সংঘর্ষে এক সংবাদ কর্মীসহ ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। অন্তত ৩০টি বাড়ি ঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ছবি তোলার সময় চ্যানেল -২৪ এর ঝিনাইদহ জেলা প্রতিনিধি আব্দুর রহমান মিল্টন ইটের সংঘর্ষকারীদের ছোড়া ইটের আঘাতে আহত হন।  পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৩ রাউন্ড  শট গানের গুলি ও ১ রাউন্ড  টিয়ারসেল নিক্ষেপ করে।  ৬ জনকে আটক করেছে পুলিশ। গ্রামগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।   
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছগির মিয়া জানান, আবাইপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোক্তার হোসেন মৃধার সাথে বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন মোল্লার আধিপত্য বিস্তার নিয়ে শত্রুতা চলে আসছে।  আগেও দুই দলে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তারা দুজনই আওয়ামী লীগের স্থানীয় নেতা। শুক্রবার সকালে উভয় দলের কয়েকশ লোক ঢাল শরকি, রামদা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষ থামাতে পুলিশ ১৩ রাউন্ড শট গানের গুলি বর্ষণ ও  এক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।