স্কটল্যান্ড স্বাধীন হতে চায় কী না- এ ব্যপারে জনগণের কাছে ভোট চাওয়া হয়েছিল। এ ভোটে স্কটল্যান্ডের বেশির ভাগ নাগরিক যুক্তরাজ্যের সঙ্গে যুক্ত থাকতে ভোট দিয়েছে। অর্থাৎ তারা স্বাধীনতার পক্ষে না ভোট দিয়েছে। বিবিসির খবরে বলা হয়, গতকাল বৃহস্পতিবার স্কটল্যান্ডের স্বাধীনতা নিয়ে গণভোটে ২০ লাখ এক হাজার ৯২৬ জন বিপক্ষে ভোট দিয়েছেন। আর পক্ষে দিয়েছেন ১৬ লাখ ১৭ হাজার ৯৮৯ জন। শতকরা হারে না ভোট ৫৫ শতাংশ এবং হ্যাঁ ভোট ৪৫ শতাংশ। ফলে পদত্যাগ করছেন অঞ্চলটির ফার্স্ট মিনিস্টার অ্যালেক্স স্যালমন্ড। একই সঙ্গে তিনি স্কটিশ ন্যাশনাল পার্টির (এসএনপি) নেতার পদ থেকেও অব্যাহতি নেবেন। স্যালমন্ড বলেন, ‘নেতা হিসেবে আমার সময় প্রায় শেষ। তবে স্কটল্যান্ডের (স্বাধীনতা) জন্য প্রচারণা চলবে এবং এ স্বপ্নের কখনো মৃত্যু হবে না।’
(বিবিসি)