শুক্রবার রাত সাড়ে আটটার দিকে চট্টগ্রাম নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে তবলা বাজাতে বাজাতে মঞ্চেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পণ্ডিত বিজন চৌধুরী (৭৫)।
গতকাল সন্ধ্যায় ইনস্টিটিউটে বংশীবাদক ওস্তাদ ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলামের সম্মাননা অনুষ্ঠানে বাঁশির সঙ্গে তবলা বাজাচ্ছিলেন পণ্ডিত বিজন চৌধুরী। অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা গেছে, আজিজুল ইসলামের প্রথম একটি রাগের সঙ্গে বিজন চৌধুরী তবলা বাজান। দ্বিতীয় রাগের সঙ্গে বাজাতে গিয়ে তিনি খারাপ লাগছে বলে মঞ্চেই পড়ে যান। পরে সেখানে দর্শক হিসেবে উপস্থিত থাকা চিকিৎসকেরা তাঁকে দেখেন। পরে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা বিজন চৌধুরীকে মৃত ঘোষণা করেন।
বিজন চৌধুরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চট্টগ্রাম নগরের হেমসেন লেন এলাকায় তিনি বাস করতেন।
বিজন চৌধুরীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। চট্টগ্রাম নগরের হেমসেন লেন এলাকায় তিনি বাস করতেন।