গতকাল শুক্রবার কুষ্টিয়ায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিনতাইকারীদের হাতে আহত এনটিভির সাংবাদিক ফারুক হোসেনকে দেখতে গিয়েছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় তিনি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধে বাংলাদেশ সরকারকে র্যাবের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়ে ইউরোপীয় পার্লামেন্টে গত বৃহস্পতিবার গৃহীত প্রস্তাবের বিপরীতে সাংবাদিকদের বলেছেন, ‘ইউরোপীয় পার্লামেন্ট ভুল তথ্য দ্বারা পরিচালিত হয়েছে। আমরা মনে করি, দায়মুক্তির বিধান অগণতান্ত্রিক। র্যাবের দায়মুক্তির কোনো বিধান নেই। র্যাবের দায়মুক্তির বিধান করে আইন তৈরি করার কোনো পরিকল্পনাও সরকারের নেই।’
তথ্যমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় পার্লামেন্ট বাংলাদেশের সংবিধান সম্পর্কে ওয়াকিবহাল নয়। তারা দেশের ও র্যাবের আইন পড়েনি। র্যাবকে আইনের ঊর্ধ্বে রাখা বা নিরাপত্তা দেওয়ার মতো কোনো বিধান র্যাবের আইনে নেই। র্যাবের অনেক কর্মকর্তা-কর্মচারী বিভিন্ন অভিযোগে বরখাস্ত হচ্ছে, এমনকি সাজাও খাটছে।’ তথ্যমন্ত্রী ইউরোপীয় পার্লামেন্টের বক্তব্যকে অনভিজ্ঞ ও অজ্ঞতাপ্রসূত বলেও মন্তব্য করেন। এমন প্রস্তাব পারস্পরিক সম্পর্কের অবনতি ও বিভ্রান্তি ঘটাবে বলেও তিনি মনে করেন।
খালেদা জিয়ার শাসনামলে দায়মুক্তির ঘটনা ঘটেছে অভিযোগ করে তথ্যমন্ত্রী ইনু বলেন, ‘বেগম খালেদা জিয়া অপারেশন ক্লিনহার্টে অংশ নেওয়া সশস্ত্র বাহিনীকে দায়মুক্তি দিয়ে আইন করে গেছেন।’ তথ্যমন্ত্রীর দাবি, ‘বরং শেখ হাসিনার সরকারই দায়মুক্তির সব বিধান বাতিল করেছ। পঁচাত্তরের খুনিদের দায়মুক্তির বিধান বাতিল করে বিচার করেছে।’
এ সময় সেখানে কুষ্টিয়া জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।