গাজীপুরের কাপাসিয়ায় ডাকাতদলের হামলায় এক গৃহকর্তা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয় তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত ১০/১২ জনের একদল ডাকাত কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামের রফিকুলের বাড়িতে হানা দিয়ে ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এ সময় তাদের ডাক চিৎকারে রফিকুলের ভাই মফিজ উদ্দিন (৫৫) দা হাতে ওই ঘরে প্রবেশ করতেই ডাকাতদল দা দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে। এ সময় ডাকাদলের হামলায় রফিকুল, তার স্ত্রীসহ তিনজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে