ভারতীয় নিউজ চ্যানেলে হিজড়া নিয়োগ

ভারতীয় একটি টিভি চ্যানেল দেশটির ইতিহাসে প্রথম বারের মত ট্রান্স-লিঙ্গ (হিজড়া) নিয়োগ দিয়েছে। খবর রয়টার্সের।

 
নিয়োগের পাঁচ মাস পর দেশটির একটি আদালত ট্রান্স লিঙ্গকে আইনগত তৃতীয় লিঙ্গ হিসেবে পরিচিতি দেয়ার জন্য রুল জারি করে।
 
প্যাডমিনি প্রকাশ (৩১) যিনি তামিল নাডু রাজ্যের লোটাস নিউজে কাজ করছেন। তিনি টাইমস অব ইন্ডিয়াকে বলেন, জীবনে তিনি প্রচুর বৈষম্যের মুখোমুখি হয়েছেন। এমনকি পরিবারও তার থেকে মুখ ফিরিয়ে নেয়।
 
প্রকাশ বলেন, ‘‘আমি খুবই ভীত ছিলাম কারণ বচন ভঙ্গির ওপর আমাকে নজর দিতে হয়েছিল যাতে আমার পড়া খবর শ্রোতারা বুঝতে পারেন।”
 
নিউজ চ্যানেলে যোগ দেয়ার আগে তিনি নাচ এবং অভিনয়শিল্পী হিসেবে কাজ করতেন।