আইএসের বিরুদ্ধে ফ্রান্সের হামলা শুরু

 
ইসলামিক স্টেটকে (আইএস) লক্ষ্য করে প্রথমবারের মতো হামলা চালিয়েছে ফ্রান্স। শুক্রবার এই হামলা চালানো হয় বলে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ। খবর: রয়টার্সের।
এক বিবৃতিতে ফ্রাঁসোয়া ওলাদ বলেন, যুদ্ধবিমান ইরাকের মসুলকের কাছে আইএসের বিরুদ্ধে হামলা চালিয়েছে। এটি গত তিন মাস ধরে আইএস দখল করে আছে। ভবিষ্যতে এই হামলা আরো বৃদ্ধি করা হবে।
ইরাকের উত্তরাঞ্চল ও বাগদাদের কাছে যুক্তরাষ্ট্রের হামলাকে অনুসরণ করে ফ্রান্স হামলা চালিয়েছে।
এর আগে আইএসের বিরুদ্ধে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র।