গাংনীতে শটগান-ককটেল উদ্ধার

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রাম থেকে একটি শটগান ও তিনটি ককটেল উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
শনিবার দুপুর ১টার দিকে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল অস্ত্র ও ককটেল উদ্ধার করে।
মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আক্তারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে  নওদাপাড়া গ্রামের জনৈক আব্দুল কুদ্দুসের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি শটগান ও তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে। অস্ত্র ও ককটেল গুলো কোন নাশকতার জন্য আনা হতে পারে বলে ধারণা করছে পুলিশ।